নতুন ফেনী বিনির্মাণে ফেনীর একমাত্র ব্লগ, href="https://fenirdorpon.blogspot.com/2026/06/blog-post.html ফেনী তথা দেশের বিভিন্ন খবরা-খবর... , খসড়া>

সত্য বলি , মিথ্যা পরিহার করি; * মৃত্যুর পরবর্তী জীবনকে চিন্তা করি * এ জীবনে বড়াই করার কিছু নেই * মানুষের জীবন একখানা বরফখন্ড ছাড়া কিছুই নয়;

জগৎরহস্য

মহাজগতের আদি-আন্ত



মনুষ্য বা প্রাণী বসবাসকারী এই পৃথিবীর জন্ম বা সূচনা মাত্র ৫০০ কোটি (প্রায়) বছর আগে। আর স্রষ্টার সৃষ্টি পুরো মহাজগতের সৃষ্টি প্রায় ১৪০০ কোটি বছর আগে।
দৃশ্যমান কোনো বস্তুর ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণাকে রাসায়ণিক প্রক্রিয়ায় ভাঙলে পাওয়া যায়- অণু। অণুকে ভাঙলে পরমাণু। পরমাণুর ভিতর থাকে ইলেক্ট্রন, প্রোটন, নিউট্রন।
এই ৩টি কণা খালিচোখে দেখা যায় না। শুধু অনুভব করা যায়। গবেষণাগারে পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, এগুলো এক পর্যায়ে তাদের অস্তিত্ব হারিয়ে ফেলে, আর কিছুই থাকে না। শুধু পাওয়া যায় এনার্জি বা শক্তি। এই শক্তিই কালের পরিক্রমায় বস্তুতে পরিণত হয়। ইহাই সৃষ্টিরহস্যের ভ্রূণ উপাদান। 
বিজ্ঞানীদের মতে সৃষ্টির সূচনা হয়েছে -  বিগ ব্যাং সিংগুলারিটি-তে "Big Bang Singularity"। এই পর্যায়ে মহাবিশ্বের যাবতীয় বস্তু ক্ষুদ্রাতি ক্ষুদ্র, সীমাহীন ক্ষুদ্র একটি বিন্দুতে জমাটবাঁধা ছিল। এই বিন্দুর ঘনত্ব ছিল অসীম, বক্রতাও ছিল অসীম এবং তার আকার এতই ছোট যেন শূন্যের নামান্তর। ১০ থেকে ২০ বিলিয়ন বছর আগে  এই জমাটবাঁধা বিন্দুতে বিগ ব্যাং বিস্ফোরণ ঘটে যার মধ্য দিয়ে সৃষ্টি হয় স্থান (Space) ও তার নিরন্তন সম্প্রসারণ প্রক্রিয়া এবং কাল (Time) ও তার নিরন্ত্রণ পথচলা। (চলমান)

No comments: