নতুন ফেনী বিনির্মাণে ফেনীর একমাত্র ব্লগ, href="https://fenirdorpon.blogspot.com/2026/06/blog-post.html ফেনী তথা দেশের বিভিন্ন খবরা-খবর... , খসড়া>

সত্য বলি , মিথ্যা পরিহার করি; * মৃত্যুর পরবর্তী জীবনকে চিন্তা করি * এ জীবনে বড়াই করার কিছু নেই * মানুষের জীবন একখানা বরফখন্ড ছাড়া কিছুই নয়;

বিশ্বকাপ আর ১৮৯৩ এর মধ্যে রহস্য কী?


বিশ্বকাপ আর ১৮৯৩ এর মধ্যে রহস্য কী?

আর্জেন্টিনার জার্সিতে ১৮৯৩ লেখা থাকে কেন? বিশ্বকাপতো শুরু হয়েছিল উরুগুয়েতো সেই ১৯৩০ সালে। কিন্তু আর্জেন্টিনার জার্সিতে ১৮৯৩ লিখা দেখা যায়। তাহলে এর অর্থ কী?


১৮৯৩ সংখ্যাটি বিশ্বকাপ শিরোপা জয়ের নয়, ইহা এএফএ বা আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার সাল, যার সাথে দেশটির ফুটবল ইতিহাসের গুরুত্বপূর্ণ মাইলফলট জড়িত।

স্কটিশ শিক্ষক ও ক্রীড়াবিদ আলেকজান্ডার ওয়াটসন হাটন ১৮৯৩ সালে “আর্জেন্টাইন অ্যাসোসিয়েশন ফুটবল লিগ” প্রতিষ্ঠা করেন। এটিই বর্তমান আর্জেন্টিনা ফুটবল  অ্যসোসিয়েশনের ভিত্তি হিসেবে স্বীকৃতি পায়। আর্জেন্টিনার ফুটবলের জনক ‘হাটন’। ইউরোপের বাইরে এটিই বিশ্বের প্রথম জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন।

তাই, ফুটবল ঐতিহ্যের প্রতীক  হিসেবে আর্জেন্টিনা জার্সির পিছনের দিকে এই ১৮৯৩ সংখ্যাটি লিখা থাকে। ধন্যবাদ।


No comments: