---ফেনীর উন্নয়নের ধারাবাহিকতায় ফেনীর মুহুরি-কহুয়া বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও মুছাপুর ক্লোজার বাঁধ নির্মাণের জন্য দীর্ঘ-আন্দোলন সংগ্রামের পর অবশেষে একনেক বৈঠকে প্রকল্প দুটির অনুমোদন করা হয়েছে। ৭ হাজার ৩ কোটি ৩৭ লক্ষ টাকার মোট পাঁচটি প্রকল্প অনুমোদন হয়েছে একনেকে। এর মধ্যে ৪ হাজার ৫৩৭ কোটি ১০ লক্ষ টাকা সরকারের নিজস্ব অর্থায়নে বা টাকা ঋণের মাধ্যমে প্রকল্পের কাজ সম্পাদন করা হবে। ------
মঙ্গলবার (১৬ জুন) প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন জনাব তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প তিনটি ও সংশোধিত প্রকল্প দুইটি।
একনেকে অনুমোদিত প্রকল্পগুলো মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকল্প Supporting Infrastructure Project for Chinese Economic and Industrial Zone। পানি সম্পদ মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প, ১. ফেনী জেলাধীন মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়) প্রকল্প, ২. করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প ও ৩. পদ্মা নদীর ভাঙন হতে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন তালবাড়িয়া এবং কুমারখালী উপজেলাধীন শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকা রক্ষা (১ম সংশোধন) প্রকল্প এবং শিক্ষা মন্ত্রণালয়ের ‘১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (৩য় সংশোধিত)’ প্রকল্প।
সভায় পরিকল্পনা মন্ত্রী কর্তৃক ইতিমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত চারটি প্রকল্প সর্ম্পকে একনেক সভায় জানানো হয়। সেগুলো হলো, ১. বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে বিমানসেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প, ২. নৌবাহিনী স্কুল এন্ড কলেজ সাভার স্থাপন প্রকল্প, ৩. বাংলাদেশ বিমান বাহিনী স্টেশন শমসেরনগর বিদ্যমান বিএএফ শাহীন কলেজের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষাদান সক্ষমতা বৃদ্ধির জন্য ভৌত অবকাঠামো নির্মাণ প্রকল্প ও ৪. প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক ও ক্রিপিটক শিক্ষা কার্যক্রম ৪র্থ পর্যায় প্রকল্প।

No comments:
Post a Comment