নতুন ফেনী বিনির্মাণে ফেনীর একমাত্র ব্লগ, https://fenirdorpon.blogspot.com/2026/06/blog-post.html ফেনী তথা দেশের বিভিন্ন খবরা-খবর... , খসড়া

সত্য বলি , মিথ্যা পরিহার করি; * মৃত্যুর পরবর্তী জীবনকে চিন্তা করি * এ জীবনে বড়াই করার কিছু নেই * মানুষের জীবন একখানা বরফখন্ড ছাড়া কিছুই নয়;

কম্পিউটারের ভাষায় একটি দূর্লভ চিঠি



প্রিয়তমা অ্যাডা,
জানি না, কেন তুমি এ হৃদয়ের হার্ডডিস্ক হতে ডিলিট হতে চেয়েছো। আমি তোমার সেই স্মৃতি বা মেমোরিগুলো কখনই আমার মন সফ্টওয়্যার থেকে ডিলিট করতে পারি না। নেনো সেকেন্ড অন্তর সেই স্মৃতিগুলো ফ্লাইং উইনডো হয়ে ভেসে উঠে আমার চোখের মনিটরে। প্রতিদিন আমার মনের কম্পিউটারের স্ক্যান ডিস্ক ও ডিস্ক ডিফ্রাগমেন্ট চালিয়ে স্মৃতিমালার ফোল্ডার হিসেব মেলাতে চেষ্টা করি, সেখানে পাই না কোন ভুল বা দোষ নামক ব্যাড সেক্টর বা এরর। তবে কেন এ হতভাগার হৃদয় সফ্টওয়ার থেকে চিরতবে ফরমেট হয়ে অন্যের বুকে সেটাপ হতে চেয়েছ? তোমাকে আপন করে রাখতে চেয়েছিলাম প্রিন্টার যেমন
সিপিইউ এর বুকে গভীরভাবে ইনস্টল থাকে, মাউস যেমন থাকে ইউজারের হাতের মুঠোতে সযতনে কিন্তু তুমি ফ্লপি হয়ে চিরতবে চলে যেতে চেয়েছ দূরে। তবে জেনে রেখো, আমাকে ছেড়ে যত দূরেই তুমি যাও না কেন তোমার স্মৃতিগুলো পাসওয়ার্ড দিয়ে সেভ করে অনন্তকাল ধরে রাখবো আমার মনের কম্পিউটারে।
ইতি
তোমারই ব্যাবেজ
বি.দ্র.: বিখ্যাত ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা লেডি অ্যাডা যিনি কম্পিউটারের প্রথম প্রোগ্রামার এবং ব্রিটিশ গণিতবিদ চার্লস ব্যাবেজ যিনি কম্পিউটারের জনক।

No comments: